এ কেমন আমি! (সজীব আহমেদ)


 এ কেমন আমি!

সজীব আহমেদ


আমি সাঁতার কেটে পারি দিতে পারি বিশাল গাঙ।

আমি উঠতে পারি গাছের চূড়ায়। 

আমি সকাল থেকে দুপুর অব্দি কাটিয়ে দিতে পারি শস্যক্ষেতে।

সন্ধ্যায় ফুল বাবু সেজে হাটতে পারি শহরের উচ্চ মহলে।

পানি খেয়ে কাটিয়ে দিতে পারি তিন বেলা। 

আবার সেই আমারই মাছ-মাংস ছাড়া চলে না আধ-বেলা।

কাদা মাটি আমাকে আঁকড়ে ধরে। 

সেই আমাকেই আবার প্রতিফলিত করে শহুরে প্রসাদ গুলি।

 কখনো হতাশাই টইটুম্বুর আমি এক হতাশ মানব।

কখনো আবার সেই আমিই আনন্দে আত্তহারা।

মাঝে মাঝে হাজার টাকার নোটে ভারি হয়ে যায় পকেটখানি।

হঠাৎই আবার দুই টাকার ছেড়া নোট পরে থাকে পকেটের কোন এক কোণে।


5 Comments

Post a Comment
Previous Post Next Post

Tag Terpopuler