পরিস্থিতি
সজীব আহমেদ
অন্যায় করে ঘুরে বেড়াচ্ছে তারা।
কাকে বিশ্বাস করবো, কে হবে দেশের রক্ষক?
যাকে বিশ্বাস করি, খুজে দেখি সেই দেশের ভক্ষক।
দালালের আলখাল্লায় ভরে গেছে আমার এ দেশ।
অপরাধীর শাস্তি, নিরপরাধ ভোগ করবে,
বাহ!এটাই তো বেশ।
এই কি লাখো শহীদের বিনিময়ে পাওয়া দেশ?
এটাই কি আমার বাংলাদেশ!
ছেলেকে মা দূরে রাখতেও পায় ভয়।
কখন জেনো ছেলেটা চলে যায়,এই সংশয়!
স্বাধীন দেশে ব্যক্ত করিতে পারবেন না মনের কথা।
ব্যক্ত করলেই কেড়ে নিবে প্রাণ, আপনজনদের দিয়ে ব্যাথা।
বিচার চাইয়া আমরা লজ্জা পাই।
তাও আমরা বিচার চাই।
বিচার যে এদেশে নেই,
আবেগের বর্শবর্তী হয়ে, সে কথা ভুলেই যাই।
পথ শিশু খাবার পায় না।
কনকনে শীতে দিতে পারে না গা ঢাকা।
BPL নামক খেলায়,
আমরা লুট করি হাজার কোটি টাকা।
অন্যায়ের বিরুদ্ধে লড়তে যে যায়।
পরের দিন খবরের পাতায়,
এ দেশ তার লাশের ছবি দেখতে পায়।

Sundor hoise...
ReplyDeleteThank you so much 💙🤍
Deleteআপনি দারুন লিখেন
ReplyDeleteThank you
Deleteবর্তমান পরিস্থিতির সাথে একদম খাপ খাইয়ে গেছে
ReplyDeleteThanks for your comment
Deleteভালো লিখছেন
ReplyDelete