কীভাবে মানুষের কাছে প্রিয় হবেন !

 আমরা মুখে যতই বলি ,আমাদের কাউকে দরকার নেই ।আমি একা চলতে পারি ,একা থাকতে পারি ।আসলে আমরা ভিতরে ভিতরে ঠিকই চাই ,সবাই আমাদের ভালোবাসুক ।আর আশে পাশের মানুষগুলো আমাদের ভালোবাসলে আমাদের মনও  ভালো থাকে ।আমি নিম্নে কিছু পয়েন্ট উল্লেখ করবো ,যেগুলো অনুসারণ করলে ,আপনি মানুষের কাছে প্রিয় হতে পারবেন ।সবাই আপনাকে ভালোবাসবে।

১.যার সাথে আপনি কথা বলবেন ,সে যদি আপনার ছোট অথবা সমবয়সি হয় ,তাহলে আপনি কথার মাঝে মাঝেই তার নাম সম্বোধন করুন ।নাম সম্বোধন করলে ,সেই মানুষটা ভাবে ,তার গুরুত্ব আপনার কাছে অনেক।

২.আপনার আশেপাশের কেউ সফলতা অর্জন করলে ,তাকে আন্তরিকতার সহিত শুভেচ্ছা জ্ঞাপন করুন।তাতে অই মানুষের একটা পজিটিভ চিন্তাভাবনা তৈরি হবে আপনার জন্য। 

৩.আমরা যখন কথা বলি ,আমরা বেশির ভাগই ,আমাদের নিজেদের সম্পর্কে অনেক কিছু বলতে থাকি,আমি এটা করছি ওটা করছি ।আসলে এটা একটা  ভয়ানক অভ্যাস ।আপনি যার সাথে এগুলো বলছেন প্রকৃত পক্ষে ,এগুলো শুনে অই মানুষটা আপনার প্রতি বিরক্ত হচ্ছে । এই অভ্যাসকে ধীরে ধীরে পরিবর্তন করতে হবে । 

৪.ভালো শ্রোতা হন।ভালো শ্রোতা হওয়া এমন একটি গুন,যার ফলে মানুষের কাছে আমরা খুব প্রিয় হতে পারে ।আমরা সবাই চাই ,মানুষ আমাদের কথা গুলো মনোযোগসহকারে শুনুক ।

৫.সবাই চায় একজন ভালো ব্যাক্তিত্ব সম্পূর্ণ মানুষকে ।আপনার ব্যাক্তিত্ব যদি কোন আচড় থাকে তবে তা মুছে ফেলুন ।

৬.কেউ অসুস্থ বা মানুষিক কোনো সমস্যায় থাকলে ,আন্তরিকতার সহিত তাকে আরোগ্য করার চেষ্টা করুন । এবং কেউ কোন বিপদে পরলে যতটা সম্ভব তার পাশে দাড়ান । 

৭.নিজের ভিতর থেকে অহমিকাকে দূর করুন ।আপনার অহম থাকলে ,মানুষ কখনই আপনাকে ভিতর থেকে চাইবে নাহ ,হয়তো উপরি উপরি ভালোবাসা দেখাবে । 

৮.নিজের ভিতর যদি কারো জন্য কোন রাগ  বা ক্রোধ থাকে,তবে সেটা মন থেকে ধুয়ে মুছে পরিস্কার করে ফেলুন ।

উপরের এইগুলোর কারণে যে মানুষ শুধু আপনাকে ভালই বাসবে তা নয় ,আপনার ভিতরে অসীম  সুখের সন্ধান পাবেন।





4 Comments

Post a Comment
Previous Post Next Post

Tag Terpopuler