অন্যায়ের প্রতিবাদ
সজীব আহমেদ
হে মানব!
কেন তুমি আজ ঘুমের ঘরে ?
তুমি কি দেখনা !
অন্যায় চলেছে প্রতিটি রাস্তার মোরে মোরে ।
অন্যায়ের ধারায় ছেয়ে গেছে আমার এ দেশ।
নৈতিকতা আজ ডুবে হয়ে গেছে শেষ ।
কোথাও খুঁজে পাইনা নৈতিকতার একটু আলো ।
মানুষ আজ ভুলে গেছে কোনটা মন্দ কোনটা ভালো ।
মিথ্যার স্তরে ঢাকা পরেছে সত্য ।
আমরা ঘুমে আছি অধ্য ।
জাগ্রত হও মানব ,অন্যায়ের করো প্রতিবাদ।
প্রতিবাদ করলেই তুমি পাবে আর্শীবাদ।
প্রতিক্ষা করো,
বাচবে যতদিন ।
প্রতিবাদের ধারা চালাবে ততদিন ।
অনেক বছর নয়, বাচো একদিন ।
অনেক বছর বাচিয়া কি হবে ?
যদি মরতে থাকো ক্ষণে ক্ষণে প্রতিদিন!
যদি তোমার ভিতর থাকে সামান্য মনুষত্ব্যবোধ ।
তবে করো অন্যায়ের প্রতিবাদ ।
তাতে হোক যাতে যত আঘাত ।

khub sundor hoyeche
ReplyDelete