হঠাৎ তোমার সাথে

  হঠাৎ তোমার সাথে


হঠাৎ তোমার সাথে কলকাতাতে সে এক সন্ধ্যায়


উনিশশো চায়াল্লিশে দেখা হলো-- কত লোক যায়
ট্রাম বাস ট্যাক্সি মোটর জিপ হেঁকে
যাদের হৃদয়ে কথা বেশি হাতে কাজ কম-- তাদের অনেকে
পায়ে হেটে চলে যায়--
কেবলই ক্লান্তিতে ধুঁকে আমাদের মুখে ঠোঁটে তবু যেই হাসি
ফুটে ওঠে স্বপ্নকে খণ্ডন করে  বিষয়প্রত্যাশী
অমূল্য সংসারী সে-ই--বাজারে বন্দরে ঘোরে, মাপজোক ক'রে
হিসেবের খতিয়ানে লাভ হলে রক্তের ভিতরে
তৃপ্তি পায়--লোকসান হয়ে গেলে অন্ধকারে নিগৃহীত মনে
অনুভব করে কোনো মনিবের সংকীর্ণ বেতনে
ভৃত্যের শরীর তার--। ভৃত্যের শরীরে তার মন
নারী আর নক্ষত্রের তবু মহজন?


তুমি এলে--সময়ের ঢের আয়ু শেষ ক'রে তবে
এখনও প্রদীপ জ্বলে এ রকম স্থির অনুভবে
তোমার শরীর আজও সুশ্রী নম্র--তবুও হৃদয়
সেই স্নিগ্ধ শরীরের সতীনের মতো কাঁটা নয়?
দুরু দুরু হৃদয়ের বিস্ময়ের ব্যাথায় এ-কথা যদি ভাবি
তবু সে ব্যথার চেয়ে আরেক শক্তির বেশী দাবি
সেই স্বাদ তুমি--আমাদের চোখে এসেছিলে ব'লে
পৃথিবীকে ভালো করে পাও আমি-- এ পৃথিবী অন্তর্হিত হলে
সত্যই সূর্যের আলো-- তবুও সূর্যের চেয়ে সুখী
তোমার গভীরভাবে ভালো শরীরের মুখমুখি
আমার শরীর-মন--ঈশ্বরেরও অনুরোধে কখনও সময়
গতি কি থামায় তার--লীন হলে অনুসৃত হয়?
তুমি তাকে থামায়েছ--সৃষ্টির অন্তিম হিতাহিত
ভুলে আজ কলকাতার শীত রাতে কবের অতীত
বহমান সময়কে অন্ধকারে চোখঠার দিয়ে দিয়ে
নারীর শরীর নিয়ে রয়েছে দাঁড়িয়ে।
তোমার উরুর চাপে সময় পায়ের নিচে প'ড়ে
থেমে আছে বলে মৃত তারিখকে আবিষ্কার ক'রে
ভালোবাসা বেঁচে উঠে, আহা, এক মুহূর্তের শেষে
তবুও কি মরে যাবে পুনরায় সময়ের  গতি ভালবেসে।

অতীত তো সুজাতার শিশু; নারী, মনীষীদের
সে শিশুকে বাঁচাবার জন্য ব্যস্ত নয়।

সে সময়, একদিন তোমার গহন ব্যবহারে
যা হয়েছে মুছে গেছে, পুনরায় তাকে
ফিরিয়ে দেবার কোনো দাবি নিয়ে যদি
নারীর পায়ের চিহ্নে চলে গিয়ে তোমার সে অন্তিম অবধি
তোমাকে বিরক্ত করে কেউ
সব মৃত ক্লান্ত ব্যস্ত নগরের চেয়েও অধিক
অধীরতা ক্ষমতায় ব্রহ্মাণ্ড শিল্পের শেষ দিক
এই মহিলার মতো নারীচোখে যদি কেউ খুঁজে ফেরে, তবে
সেই অর্থ আমাদের এই মুহূর্তের মতো হবে।

2 Comments

  1. Betting Rules: Baccarat - The Online Sportsbook
    While playing baccarat in Las Vegas, you 인카지노 are actually making 바카라사이트 the same wagers that you would expect at a casino. In fact, most of these bets you make choegocasino at casino

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Tag Terpopuler