সর্বনাশের মশাল (মুহাম্মদ সজীব হোসেন)


তারিখঃ২২/০৭/২৪  


       সর্বনাশের মশাল

    মুহাম্মদ সজীব হোসেন


ওদের ইচ্ছেমতো দেশ চলে,

নিরীহ প্রাণের কান্না রক্তে মেলে।

ছাত্রের শব দেখে রক্তের স্রোতে,

স্বাধীনতার স্বপ্ন মলিন হয়ে ওঠে।


গুমের ভয়ে রাতে নিশ্বাস তোলা কঠিন,

বিপ্লবের গান আজ যেন স্বপ্নে গাঁথা।

বিধ্বস্ত মা, শূন্য কোলে তার চিৎকার,

সর্বনাশের মশাল হাতে চলে অনাচার।


আঁধারে ডুবে থাকা জনতার চোখে জল,

প্রতিবাদের বাণী কোথায় যায় আজ ছলছল।

শাসকের ত্রাসে ব্যথিত জনতা,

বিপ্লবের আশা ধীরে ধীরে করুণার পাতা।


সন্ধ্যার আঁধারে যখন নেমে আসে,

নিরীহ মানুষ তখন ভয়ে ফিরে ফিরে চায়।

প্রতি পথে ছড়িয়ে থাকে রক্তের চিহ্ন,

নৈঃশব্দ্যের মাঝে লুকিয়ে থাকে শোকের নিশ্বাস।


জেগে ওঠো, জনতা, এ অন্ধকার ভাঙো,

মিথ্যার বেড়াজাল ছিঁড়ে সত্যের গান শোনাও।

মায়ের চোখের জল মুছে দাঁড়াও শক্ত হাতে,

সর্বনাশের মশাল জ্বেলে, জ্বালো নতুন প্রভাতে।


শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবখানে,

ছাত্রের রক্তের ঋণ শোধ হবে জ্ঞানে।

শাসকের ভ্রুকুটি থেমে যাবে একদিন,

জনতার প্রতিবাদে ফুটবে শান্তির দিন।

মুক্তির স্বপ্নে আঁকা নতুন ভোরের ছবি,

ভীতির আঁধার মুছে, ফুটবে বিজয়শিখা।

জনতার শক্তি আর দৃঢ়তায় গড়া,

সর্বনাশের মশাল থেকে জাগবে নতুন প্রহরা।


Post a Comment (0)
Previous Post Next Post

Tag Terpopuler