বইয়ের নামঃWho moved my
cheese? হু মুভড মাই চিজ?
বিষয়ঃব্যাক্তিগত ও কর্মজীবনে পরিবর্তনের পদ্ধতি
লেখকঃ স্পেনসার জনসন
অনুবাদঃ মোহাম্মদ আবদুল লতিফ
প্রকাশনীঃ পান্ডুলিপি
পাতাঃ ৭২
ফরম্যাটঃ পিডিএফ
"হু মুভড মাই চিজ" বইটির সংক্ষিপ্ত রিভিউঃ
স্পেনসার জনসনের হু মুভড মাই চিজ বইটি পড়ে লক্ষ লক্ষ মানুষ পেয়েছে জীবনের বিভিন্ন সমাধান ।বিশেষ করে বইটিতে আলোচনা করা হয়েছে কিভাবে মানুষ ব্যক্তিগত ও বাহিরের সমস্যার সমাধান খুজে বের করবে ।
অনেক মানুষ আছে যারা দীর্ঘদিন ধরে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছে ,কিন্তু বার বারই ব্যর্থ হচ্ছে ,তাদের অবশ্যিই এই বইটি পড়া উচিত ।এই বইটিতে খুব ভালোভাবে বোঝানো হয়েছে যে আমরা যে সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এই একই সমস্যার মধ্য দিয়ে হাজার হাজার মানুষ পূর্বে গিয়েছেন। জীবনে চলতি পথে সমস্যা থাকবে ,কিন্তু সেই সমস্যাকে সমাধান করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে ।
Dr.
Spencer Johnson এর রচিত "Who moved my
cheese?" জীবনের কঠিন সত্যের গভীর উপলব্ধিমূলক রচনা। গল্পটি চারটি বিশেষ চরিত্র নিয়ে গঠিত যারা একটি গোলকধাঁধায় বাস করে এবং সবসময় চিজ বা পনিরের সন্ধানে থাকে যা তাদের পুষ্টি দান করে এবং তাদের খুশি রাখে। এখানে চিজ বা পনির এবং গোলকধাঁধা দুইটাই উপমা হিসেবে ব্যবহার করা হয়েছে যেখানে চিজ বা পনির প্রতিনিধিত্ব করে আমাদের জীবনের সেইসব জিনিসকে যা আমাদের সুখী করে, যা অর্জন করতে আমরা মরিয়া হয়ে যাই। তা হতে পারে কোনো ভালো চাকরী, কিংবা কোনো ভালোবাসার মানুষ, অথবা টাকা পয়সা ধন দৌলত। আর গোলকধাঁধা হলো সেই জায়গা যেখানে আমরা বসবাস করি বা আমাদের চারপাশের পরিবেশ যেখানে আমরা এই সুখের সন্ধান করি।
সম্পূর্ণ গল্পটি চারটি চরিত্রকে ঘিরে যাদের মধ্যে রয়েছে দুইটা ইদুর "Sniff" আর "Scurry" আর দুইজন বেঁটে মানুষ "Hem" আর "Haw"
"Scurry"
সর্বদা একশন নেয়ার জন্য প্রস্তুত থাকে। সে যেকোনো বিপদ মোকাবেলা করতে প্রস্তুত।
"Sniff"
সর্বদা দ্রুত পরিবর্তন এর পিছনে ছুটে। সে তার সুখের সন্ধান করতে খুব সহজেই পরিবর্তনকে মেনে নেয়। তাই সে তার জীবনের সুখের সন্ধানের পথে সুখী থাকে কারন সে নতুনত্ব খুজে এবং মানিয়ে নিতে পারে।
"Haw" সময় ও প্রয়োজনে পরিবর্তন আনতে সর্বদা প্রস্তুত। সে যখন বুঝে পরিবর্তন তার জীবনকে আরো সুন্দর করতে পারে সে হাসিমুখেই সে পরিবর্তন মেনে নেয়ার মানসিকতা রাখে।
"Hem"
সবসময় পরিবর্তনকে ভয় পায়, সে কোনো পরিবর্তনকে মেনে নেয় না। সে নতুন কিছুকে গ্রহণ করে না। সে ভয় পায় নতুন কোনো পরিবর্তন তার জীবনে ধ্বংস ডেকে আনবে। তাই সে প্রয়োজনেও কোনো পরিবর্তন আনে না যা তার জীবনে ধ্বংস ডেকে আনে।
গল্পটি একদম সিম্পল ভাষায় আমাদের জীবনের কঠিন বাস্তবতা তুলে ধরেছে । আমরা সব সময়ই জীবনে সুখের সন্ধানে মরিয়া হয়ে উঠি, হারিয়ে যাই জীবনের গোলকধাধায়, কখনো কঠিন সিদ্ধান্ত নিতে পারি, কখনও ব্যার্থতায় পর্যবাসিত হয়ে পরি। গল্পটি পড়ে আমরা উপলব্ধি করতে পা্রবো এই চার চরিত্রের মধ্যে কোন চরিত্রের সাথে আমাদের মিল আছে, আমাদের জীবনের ভূলটা কোথায়, কেন আমরা সুখের সন্ধানে ছুটতে গিয়ে আরো অসুখী হয়ে পড়ি।
হু মুভড মাই চিজ বইয়ের কিছু বিখ্যাত উক্তিঃ
1. “When you stop being afraid you
feel good”
DownloadBangla PDF

বইটা ডাউনলোড করতে পারছি না
ReplyDelete