সেই কবে দেখেছি তোমায়(সজীব আহমেদ)


সেই কবে দেখেছি তোমায়

সজীব আহমেদ

সেই কবে দেখেছি তোমায়,

কোন এক চৈত্রের  খরতাপ দুপুরে।

কত শত বার হেটেছি  পারায়।

পাইনি তো কভু তোমার কোনো নিশ্বাস।

খুজে খুজে ক্লান্ত এক আমি।

হাটিয়ে সেই অসীম বিশ্বাস।

 

শুধু একবার, শুধু একবার দেখবো বলে তোমায়।

কতটা পথ পারি দিতে হয়েছে আমায়।

অপেক্ষার প্রহর কেটে গেলো, তবুও আমি আসি।

কখনো মুঠো ফোনের ওপাশ থেকে, একটি বারও বলোনি ভালবাসি।

 

অভিমানের ছলে, মুখ লুকিয়ে কত কাল আর থাকবে?

মায়ার বাঁধনে বাধিয়েআর কত ভাসাবে!

2 Comments

  1. দারুণ ❤️

    ReplyDelete
  2. আপনি আসলেই খুব ভালো লিখেন কবি সাহেব।

    ReplyDelete
Post a Comment
Previous Post Next Post

Tag Terpopuler