পড়াশোনায় মনোযোগী হওয়ার বেশ কিছু উপায়।

ছাত্র জীবনে বেশিরভাগ ছাত্রছাত্রীর একটা কমন রোগ হলো পড়তে ইচ্ছে করে না ।আর জোর করে পড়তে বসলেও নিজেকে বেশিক্ষণ পড়ার টেবিলে রাখতে পারে না । আসলে পড়াশোনা কোন জোর জবরদস্তির বিষয় না ।যদি আপনার ভিতর থেকে পড়াশোনার ফিল না আসে আপনি যতক্ষণ-ই পড়েন না কেন  তা কোন কাজে দিবে না ।  
 তাই আমার প্রিয় পাঠক পাঠিকাগন ,আজ আমি আলোচনা করবো কিভাবে পড়াশোনায় মনোযোগী হওয়া যায় তার বেশ কিছু আধুনিক উপায়।




পড়াশোনা শুরু করার  পূর্বে মনস্থির করা ঃ---

আমরা যে কাজ টা করি টেবিলে বসেই পড়াশুরু করে দেই ।কিন্তু এই কাজ টা করা যাবে না ,যদি আপনি মন স্থির করেন যে আপনি ১ ঘন্টা পড়বেন তাহলে আগে ১০ মিনিট শুধু টেবিলে বসে থাকতে হবে  আর আপনাকে ভাবতে হবে যে আসলে আপনি কীভাবে পড়বেন ।আর সব থেকে ভালো হবে আপনি যদি ৫/১০ মিনিট মেডিটেশন করতে পারেন ।মেডিটেশন করলে আপনার  মনোযোগ দেওয়ার শক্তি অনেক গুন বৃদ্ধি পাবে। আর এটা  দীর্ঘ সময় পড়ার টেবিলে বসে থাকতেও সহয়তা করবে। 

সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকাঃ--- 

পড়তে বসার আগে আপনাকে অবশ্যিই সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে ।আপনি যদি  সোশ্যাল মিডিয়া অন রেখে পড়াশোনা করেন ,দেখা যাবে কেউ আপনাকে একটা মেসেজ দিল,একটা কমেন্ট করলো আপনার পোস্টে আপনি চলে গেলেন সেটা দেখতে ,আর সেটা দেখতে গিয়ে  আপনার পড়াশোনা অইখানেই শেষ । তাছাড়াও মানুষের মাইন্ড দুইদিকে এক সাথে মনোযোগ দিতে পারে না । মাইন্ড সব সময় আনন্দের বিষয়টিই বেছে নিবে ।আপনি আপনার মনকে শিখিয়ে আসছেন যে পড়াশোনার চেয়ে সোস্যাল মিডিয়া স্ক্রোল করাই আনন্দের বিষয় ।তাই আপনার মন সোস্যাল মিডিয়াতেই ডুব দিবে ।সুতরাং পড়াশোনার সময় সকল সোস্যাল মিডিয়া থেকে নিজেকে দূরে রাখতে হবে ।

 পড়ার স্থানঃ---

আপনি ঠিক কোন জায়গায় বসে পড়বেন এটার উপর নির্ভর করে পড়াশোনায় আপনার কতটা মনোযোগ তৈরি হবে ।আপনি যদি একটা রুম ঠিক করেন যেখানে কোনো চেচামেচি নেই ,খুব নিরব তাহলে ভাল হয় ।কারন খুব নিরব জায়গায় বসে পড়লে আপনার মনোযোগ শুধু  পড়াশোনার দিকেই থাকবে ,আর পড়া খুব তাড়াতাড়ি বুঝতেও পারবেন ।আর সব সময় চেয়ারে বসে পড়ার ট্রাই করবেন । শুয়ে কখনই পড়বেন না তাহলে আপনার ঘুম চলে আসবে আর পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে না।


ঠিক কিভাবে পড়বো!!ঃ---

শুধু পড়তে আছেন তো পড়তেই আছেন ,এমনটা করা যাবে না ।পড়ার সময়  গুরুপূর্ণ লাইন বা তথ্য আপনাকে মার্ক করতে হবে ।দরকার হলে নোট করবেন ।যদি নোট করেন তাহলে পড়ার মাঝে একঘেয়ামী টা আর চলে আসবে না । যদি পারেন মার্ক সময় কালার পেন ব্যবহার করবেন ।


পড়ার উপযুক্ত সময়ঃ----

সব কিছুর-ই একটা নির্দিষ্ট সময় আছে । তেমনি পড়াশোনা করারও একটি সময় আছে । সকালে পরিবেশ থাকে খুব শান্ত আর আমাদের ব্রেইনও  শান্ত  থাকে ,তাই ভোরবেলা পড়াশোনা করলে পড়ারশোনার প্রতি যেমন মনোযোগ দেওয়া যায় ঠিক তেমন পড়া খুব তাড়াতাড়ি আয়ত্ব করা যায়।
সন্ধ্যার পর মানুষের ব্রেইন খুব বেশি কাজ করে ।তাই সকাল ৫ থেকে ১০ টা আর সন্ধ্যা ৭ থেকে ১১ টা এই সময় গুলো হলো পড়াশোনার জন্য উপযুক্ত সময়।






2 Comments

Post a Comment
Previous Post Next Post

Tag Terpopuler