শহরের রাস্তা-ঘাট অলি-গলি
কিচ্ছু বাদ রাখিনি।
খুঁজতে খুঁজতে আমার শরীর ক্লান্ত।
ফাগুন চৈত্রের ব্যস্ত কিংবা বেকার রাস্তার ধুলো
সব আমার জামা কাপড় আর শরীরে।
মসৃণ কালো কেশ এখন কাকের বাসের উপযোগী।
মাঝে মাঝেই অবসাদ গ্রাস করে,
হাল ছুটে যেতে চায়,তোমার পাড়ার টংয়ের দোকানের
এক কাপ চা আবার সতেজ করে।
প্লাস্টিকের জুতা ভেদ করে
কংক্রিটের ঢালাই রাস্তায় গোড়ালি ক্ষয়।
বাড়তি নখের মধ্যে কালো কাদা বালি।
শরীরের নানা জায়গায় অবহেলার ক্ষত।
কিছুই যেন আমার কাছে গুরুত্ব পাচ্ছে না।
ব্যস্ত স্টেশনে একাকী রাত।
চোখের তলায় কালো কালি।
চিন্তার ভাঁজে চেপে যাওয়া গাল
কিংবা নষ্ট মগজ
সবকিছুই যেন গুরুত্বহীন।
আমার ছেড়া রুমাল,
কালি শেষ হয়ে যাওয়া কলম
আর ভেজা ডাইরির কসম।
তোমায় না নিয়ে ফিরবো না।
পারলে ফেরাও আমাকে।
💓💓💓
ReplyDeletewell writing
ReplyDelete